চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁরা তিনজন একই মোটরসাইকেলে ছিলেন। 

আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলা গ্রামের সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন ।

ওসি জানান, আজ ভোরের দিকে একটি মোটরসাইকেলে তিনজন চড়ে আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলে দুজন মারা যান। একজনকে এলাকার লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর