ইজিবাইক চালকের কোমরে লুকানো ছিল ১৯ ভরি স্বর্ণ 

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:১৫ পিএম

চুয়াডাঙ্গায় এক ইজিবাইক চালকের কোমরে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ইজিবাইক চালকে আটক করা হয়। জব্দ করা ওই স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম বা ১৯.৮৯ ভরি। 

বুধবার সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুরপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জানা যায়, আটক ইজিবাইক চালক একই উপজেলা মুন্সিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ কাওছার (৪০)। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে দামুড়হুদা উপজেলার কুতুরপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার হবে। এ খবর পেয়ে কুতুবপুর পাকা রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। এসময় সীমান্তের দিকে একটি ইজিবাইক যেতে দেখে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চালক ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করে।

পরে তাকে আটক করে তার দেহ তল্লাশী করলে কোমরে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। আটক চোরাকারবারিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর