আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

চুয়াডাঙ্গায় ইট বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না হোসেন আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে।

খাসকররা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিল্টন প্রামানিক বলেন, ‘মুন্না মোটরসাইকেলে করে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি খাসকররা বাজারে পৌঁছুলে ইট বহনকারী একটি ট্রলি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্না ট্রলির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘ঘাতক ট্রলিটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। ট্রলিটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর