নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের 

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০১:২৩ পিএম

নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের। এসময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর চরবিলের এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, তারা সবাই মাঠে শুকর চরাতেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মণ্ডল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি শুকর পালক দলের ৪ সদস্য গত তিনদিন ধরে রামনগর চর বিলের মধ্য প্লাস্টিক দিয়ে অস্থায়ী তাবু বানিয়ে অবস্থান করছিলেন এবং শুকর চরাচ্ছিলেন। গতকাল রাত ২ টারদিকে ঐ এলাকায় বজ্রবৃষ্টি শুরু হয়, এসময় তাদের অস্থায়ী তাবুর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেসময় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর