দামুড়হুদায় ২ আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুরে শ্যালো ইঞ্জিনচালিত দুটি আলমসাধুর (স্থানীয়ভাবে তৈরি যানবাহন) মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক উজ্জ্বল হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আলমসাধু চালক ইব্রাহিম আহত হন। দুই জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল হোসেন আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের মো. আমির আলীর ছেলে।

পুলিশের ভাষ্য, চুয়াডাঙ্গা থেকে একটি এবং বিপরীত দিক দর্শনা থেকে আরও একটি আলমসাধু আসছিল। জয়রামপুরে পৌঁছালে ইঞ্জিনচালিত এই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি গাড়ি চালকের মধ্যে একজন নিহত এবং অপরজন আহত হন।

দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করা হলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর