চুয়াডাঙ্গায় প্রায় আড়াই কেজি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। 

গ্রেপ্তারকৃত আকরাম হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বাগানপাড়ার মরহুম আব্দুস সত্তারের ছেলে। বুধবার বিকেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর সীমান্তের ৯০ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার ভেতরে বাংলাদেশের ঠাকুরপুর গ্রামের বাগানপাড়া বটতলায় আগে থেকেই অবস্থান করছিলো বিজিবি সদস্যরা। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। সেসময় আকরাম হোসেনের শরীর তল্লাশি করে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলো লুঙ্গির ভেতরে কোমরের সাথে স্কচ টেপ দিয়ে আটকানো ছিল। 

স্বর্ণের বারগুলো উদ্ধারের পর বিজিবি সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় আটক আকরাম হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আকরাম হোসেনকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর