মাশরাফি ও তাঁর বাবার বিরুদ্ধে নড়াইলে মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপনের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, খুনের উদ্দেশে গুলি, ভয়ভীতি দেখানো ও সহায়তা এবং হুকুমির অভিযোগ আনা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে মোট ৯০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 
  
এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ৪ আগস্ট দুপুরে মাশরাফি ও তাঁর বাবার নেতৃত্বে নড়াইল চৌরাস্তায় সমাবেশ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা নড়াইল শেখ রাসেল সেতুর কাছাকাছি পৌঁছালে মাশরাফি ও তাঁর বাবার নেতৃত্বে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করে। এই ঘটনায় বহু আন্দোলনকারী আহত হয়েছেন এবং এখনও চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর