খাটিয়া নিয়ে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পিএম

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন। মৃত এক বৃদ্ধার দাফন সম্পন্ন করার জন্য মসজিদ থেকে খাটিয়া নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নড়াইল-ঢাকা সড়কের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ (৩৫), রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস(৪০) এবং জামাল মোল্লার ছেলে রাসেল মোল্লা (১৬)। এ সময় হাবিবুর শেখের ছেলে কজুইন শেখসহ আরও একজন আহত হয়েছেন। তারা সকলে মাইটকুমড়া গ্রামের বাসিন্দা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল রাসেলের বৃদ্ধা দাদি মারা যান। দাদির দাফন সম্পন্ন করার জন্য খাটিয়া নিতে যান রাসেলসহ কয়েকজন। সেখান থেকে খাটিয়া নিয়ে ফেরার পথে মাইটকুমড়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত কুইন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর