কুষ্টিয়ায় নিখোঁজ এএসআইয়ের মরদেহ ৫২ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ আরেক এএসআইয়ের মরদেহ ৫২ ঘণ্টা পর অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। ওসি জানান, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে  এএসআই মুকুলের মরদেহ ভাসমান অবস্থায় জেলেরা দেখতে পান। খবর পেয়ে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার ভোর রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে আসামি ধরতে গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। এই হামলার ঘটনায় আহত হয়েছেন এসআই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন।

নিখোঁজের পর থেকে তাঁদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালায়। পাশাপাশি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর