চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০১:১৮ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজন আলী সবুজ (২৩) নামের এক ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর এলাকার বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগান থেকে আজ বুধবার তাঁর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুজন আলী সবুজ আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল হোসেনের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল বেচা-কেনার ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর