বেনাপোলে ৮৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

চোরাচালান বিরোধী বিশেষ টাস্ক ফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি–পিস, চকলেট, জিরা, কিশমিশ, কম্বল, তৈরি পোশাক ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানায় বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে এসব পণ্য আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি অধিনায়ক নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্সের চালান বেনাপোল থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের উদ্দেশে বেনাপোলে এনে জড়ো করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় চোরাচালানের পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলার শার্শা থানাধীন বিজিবির আমাড়াখালী চেকপোস্টের সামনে তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ি, ৪৫৩টি থ্রি–পিস, ২৪৯টি তৈরি পোশাক সামগ্রী, ৪টি কম্বল, ১৮ প্যাকেট কিশমিশ, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা। 

টাস্ক ফোর্স অভিযানে সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা এবং কে এম রবিউল, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর