চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ অফিস ও শহরের বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙ্গে দিয়েছে ছাত্র-জনতা। গতকাল বুধবার রাতে মিছিল নিয়ে এসে বুলডোজার দিয়ে এসব স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একত্রিত হয় ছাত্র জনতা। সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভেঙ্গে দেয়। এরপর মিছিলটি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সেখানকার ম্যুরালটিও ভেঙ্গে ফেলে। 

রাতেই ছাত্র-জনতার মিছিল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে। সেখানে বুলডোজার দিয়ে দলীয় অফিসের প্রধান গেট ভেঙ্গে দেওয়া হয়। এ ছাড়া একটি দল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি নষ্ট করে। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছেন, আমরা তা নিশ্চিহ্ন করতে চাই। ছাত্র-জনতা একত্র হয়ে বৈষম্যের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর