শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত  

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি)। গতকাল শুক্রবার বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটি আজ শনিবার সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান বলেন, ‘সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি পোষা ছাগল হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন বিশাল আকৃতির একটি অজগর তার ছাগলটিকে মেরে পেচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম ঘটনাটি জানালে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের সদস্যদের নিয়ে আমরা সেখানে যাই। অজগর সাপটি মানুষের উপস্থিতি টের পেয়ে বাগানে ঝোপের মধ্যে লুকায়। পরে সিপিজির সদস্যরা বাগানে তল্লাশি চালিয়ে অজগরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।’

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সিপিজি সদস্যরা সোনাতলা গ্রাম থেকে অজগর সাপ উদ্ধারের খবর দিলে বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে সাপটি নিয়ে আসে। অজগরটি লম্বায় ২০ ফুট, ওজন ৫৫ কেজি। পরে সাপটি সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।

সাধারণত শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার ভোলা নদীর পানি কমে যায়। এ সময় বনের ভেতরে থাকা অজগর সাপ খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে চলে আসে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানিয়েছে...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর