চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৭ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

নিহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৬০) এবং মোহাম্মদজুমা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরোয়ার (৬৫)। এদের মধ্যে আব্দুর রাজ্জাক ভ্যানের চালক এবং গোলাম সরোয়ার ছিলেন যাত্রী।

ওসি খালেদুর রহমান জানান, গোলাম সরোয়ার চাল ব্যবসায়ী। ব্যাবসায়িক কাজে সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রাম থেকে একটি ভ্যানে করে আব্দুর রহমান ও গোলাম সরোয়ার সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন।  পথে নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। ঘটনাস্থলটি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে। সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর