নড়াইলে হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির হাতের কবজি বিচ্ছিন্ন 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

নড়াইলের লোহাগড়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফকির মিরাজুল ইসলাম মিরাজ (৬০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের হামলায়। এ সময় মিরাজুলের ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ আহত হন। 

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ফকির মিরাজুল ইসলাম মিরাজ উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপিপন্থি ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির বংশের সঙ্গে আওয়ামী লীগপন্থি ইউনিয়ন পরিষদ সদস্য রওশন কাজী বংশের মধ্যে বিরোধ চলে আসছে। আজ দুপুরে বিরোধের জের ধরে সারুলিয়া গ্রামে মিরাজ ফকিরের বাড়িতে রওশন কাজির সমর্থকেরা হামলা চালালে এই আহত হওয়ার ঘটনা ঘটে। হামলায় মিরাজ ফকিরের ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিরাজ ফকির ও বাবুল শরীফকে ঢাকায় পাঠানো হয়। কয়েক বছর আগে প্রতিপক্ষের হামলায় মিরাজ ফকিরের বাম পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বরে জানান স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের বা কেউ আটক হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর