পৌরসভার ড্রেন খনন: দোকানের বারান্দায় শুয়ে ছিলেন দম্পতি, ধসে প্রাণ গেল স্বামীর

আপডেট : ০১ মে ২০২৫, ০২:২০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে আমজাদ হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী রহিমা খাতুন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই দোকানের নিচে শুয়ে ছিল ওই দম্পতি। তারা ওই এলাকায় ভিক্ষা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকির মধ্যে পড়ে। গতকাল সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের মতো আমজাদ ও তাঁর স্ত্রী রহিমা খাতুন ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। 

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর