মেহেরপুরে জামাতার ছুরিকাঘাতে চাচা শ্বশুরের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৩৭ এএম

মেহেরপুরে গাংনী উপজেলায় জামাতার ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে আব্দুল্লাহ (২৫) আহত হয়েছেন। তিনি মেহেরপুর জেনারেল হসাপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত জামাতা সবুজ আহম্মেদকে মারধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন স্কুল পাড়ার মৃত নেকছার মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ ভোরে ওই গ্রামে শ্বশুরবাড়িতে যান ষোলটাকা গ্রামের সবুজ আহম্মেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। পরে তাঁর কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করতে গেলে তাঁ স্ত্রী চিৎকার করলে পাশের কক্ষে থাকা চাচা ইলিয়াস হোসেন ও ভাই আব্দুল্লাহ বের হয়ে আসেন। এসময় ক্ষুব্ধ জামাতা চাচা শ্বশুর ইলিয়াস হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাকে ঠেকাতে গেলে আব্দুল্লাহ আহত হন। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন স্থানীয়রা।

এদিকে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের হাতে আটক জামাতা সবুজ আহম্মেদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি বানী ইসরাইল।

২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
রাজধানীতে জেসমিন আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোঁড়া গুলিতে আহত...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর