চুয়াডাঙ্গায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত 

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:৩৩ এএম

চুয়াডাঙ্গায় ট্রেনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ হুসাইন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।  গতকাল সোমবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার দুপুরের দিকে চলন্ত একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মোহাম্মদ হুসাইন। তিনি জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-মোমিনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে মাঠের মধ্যে চলন্ত একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মোহাম্মদ হুসাইন। এলাকার লোকজন দেখতে পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হুসাইনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুসাইনকে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের জিআরপি ইনচার্জ জগদিশ চন্দ্র বসু জানান, মহানন্দা ট্রেনের ছাদে ছিলেন হুসাইন। ট্রেনটি পোড়াদহের দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর