গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বোমা সদৃশ দুই বস্তু উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৫৯ এএম

মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি লাল-কালো টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকটু উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এসব উদ্ধার করে গাংনী থানা–পুলিশ।

গাংনী থানার উপপরিদর্শক মো. আব্দুল কারিম বলেন, গাংনী উপজেলার নওদা-মটমোড়া গ্রামের বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে দুটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে আছে—এমন খবরে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপপরিদর্শক মো. আব্দুল কারিম। তিনি জানান, উদ্ধার করা বস্তুগুলো বোমা কিনা সেটি পরীক্ষা করার পর বলা সম্ভব। তবে কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

সম্প্রতি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের সড়কের পাশ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ওই চিরকুটে লিখা ছিল, ‘চরগোয়াল গ্রামের কিছু লোককে হত্যা করা হবে-জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর