মেহেরপুরে সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ-ইন

আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:০৭ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের দুই শিশু, তিন নারী এবং তিনজন পুরুষ রয়েছে।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্তবর্তী সড়ক দিয়ে বাংলাদেশের ভেতরের দিকে আসার সময় টহলরত বিজিবির সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংগতি ধরা পড়লে বিজিবি সদস্যরা তাদের আটক করে রংমহল বিজিবি ক্যাম্পে নিয়ে যান। পুশ-ইন হওয়া আটজনের মধ্যে দুজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ৪৭ বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, গাংনী উপজেলার ভারত সংলগ্ন রংমহল সীমান্তে দিয়ে আজ সকালে নারী শিশু ও পুরুষসহ ৮ জনকে পুন-ইন করে বিএসএফ। তারা সীমান্তের সড়ক দিয়ে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে গাংনী থানা সোপর্দ করা হবে।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর