চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ এএম

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্প ও বন বিভাগ অফিসের কাছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের আসকার আলীর মেয়ে মাছুরা খাতুন (৫৯) ও অটোরিকশার চালক আরিফুল ইসলাম (৩৫)। তিনি দামুড়হুদার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নিহত এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশার যাত্রী সরোজগঞ্জ সিপি ফ্যাক্টরিতে কর্মরত দেলোয়ার হোসেন সাইম (২৮), দামুড়হুদার দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ফাহাদ আহম্মেদ (২২), তাঁর স্ত্রী রিয়া খাতুন (২০) ও তাদের শিশু সন্তান ইয়াসিন (১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে একটি তেলবাহী ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বন বিভাগের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চালক, নারী ও শিশুসহ আরও পাঁচজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা-রাত ৮টা পর্যন্ত একই দুর্ঘটনায় আহত পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। তবে রাজশাহী নেওয়ার আগেই পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরিফুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালেও আরেকজন মারা যান। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। তেলবাহী ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে পাওয়া যায়নি। তাকে খুঁজতে অনুসন্ধান চলছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর