কুষ্টিয়ার সাবেক এমপি ও তাঁর ভাইয়ের বাড়িতে ঝুলছে দুদকের নোটিশ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তাঁর ছোট ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগের ভিত্তিতে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে তাঁদের নামে পৃথক দুটি নোটিশ জারি করা হয়েছে। ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে দুদকের কুষ্টিয়া জেলা অফিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার সোনাইকুণ্ড গ্রামে গিয়ে অভিযুক্তদের বাড়িতে উপস্থিত হয়। তবে কাউকে না পেয়ে বাড়ির গ্রিলে টাঙিয়ে দেওয়া হয়।

এর আগে গত ৩০ জুন দুদকের আবেদনের ভিত্তিতে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ছুনিয়া খানম রেজাউল হক ও টোকেন চৌধুরীর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। অভিযোগ রয়েছে, এসব হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বও পালন করেন। তাঁর ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুলাই সরকার পরিবর্তনের পর থেকে রেজাউল হক ও তাঁর ভাই টোকেন চৌধুরী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তাঁরা কেউই নিজ বাড়িতে অবস্থান করছেন না।

দুদকের নোটিশ ও ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রেজাউল হক ও টোকেন চৌধুরীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে রেজাউল হক চৌধুরীর ছেলে ইমরান চৌধুরী কলিন্স বলেন, ‘দুদকের নোটিশের বিষয়ে শুনেছি, তবে এখনও হাতে পাইনি। ব্যাংক হিসাব জব্দের বিষয়টিও আমরা সংবাদমাধ্যম থেকেই জেনেছি। আমাদের কোনো অবৈধ সম্পদ নেই, বরং আমরা ব্যাংকের কাছে ঋণগ্রস্ত। নির্ধারিত সময়ের মধ্যেই সম্পদের হিসাব ফরম জমা দেওয়া হবে।’

এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ‘তাদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে অনুসন্ধান চলছে। তাঁদের সম্পদের বিবরণী চেয়ে দুদকের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। তারা বর্তমানে বাড়িতে না থাকায় দুদক কর্মকর্তারা গিয়ে বাড়ির গ্রিলে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর