মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশ ইন বিএসএফের

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার বেলা ১টার দিকে আন্তর্জাতিক সীমানার ১৪৫ নম্বর মেইন পিলারের পাশের গেট খুলে তাদের ঠেলে দেওয়া হয়।

পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৭ জন নারী ও ১১ জন পুরুষ।

আটককৃতরা হলো– নড়াইল জেলার রমজান মোল্লা, আফরোজা খানম ও স্মৃতি খাতুন, বরকত শেখ, মহাসিন শেখ, সাথি বেগম, লতা শেখ, যশোরের তুহিন শেখ, নারায়ণগঞ্জের তানিয়া খাতুন, খুলনার ময়না বেগম, ঠাকুরগাঁওয়ের ফাতেমা বেগম, সোহেল রানা, ওছিরুল, আব্দুল কাদের, জাকীর আলী, শাহ আলম, ইকরামুল ও হাসিরুল ইসলাম।

পুশ ইন হয়ে আসা সবাই জানিয়েছে, বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়ে কাজ করছিল। সেখানকার পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে গাড়িতে করে আনা হয় সীমান্ত এলাকায়। আজ বেলা ১টার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পার হয়ে বিচ্ছিন্নভাবে নিজ নিজ এলাকায় ফেরার চেষ্টার সময় কাজীপুর বিজিবি ক্যাম্প ৯ জনকে, শেওড়াতলা ক্যাম্প ৬ জনকে এবং মথুরাপুর বিজিবি ক্যাম্প ৩ জনকেসহ মোট ১৮ জনকে আটক করে।

কুষ্টিয়া–৪৭ ব্যটালিয়ন বিজিবির অধিন গাংনীর কাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরের পরে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। ভারত থেকে আসা ১৮ জন স্থানীয় মানুষের সাথে মিশে যাওয়ার আগেই আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা।’

যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির এই ক্যাম্প কোম্পানি কমান্ডার। 

 

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর