চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ আটক ১

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথবাহিনীর অভিযানে সাইদুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তাঁকে দামুড়হুদা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক সাইদুল ইসলাম দামুড়হুদা ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দীন গেনুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী ৫৫ এফআই ইউনিটের এফএস ল্যান্স কর্পোরাল রতন মিয়া।

এই কর্মকর্তা জানান, জেলার দামুড়হুদা উপজেলার ব্রিজ পাড়া গ্রামে বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়। ‘অপারেশন ৩৬ এডি’ নামের বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিদুল প্রামানিক ও ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর