চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ আলী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত মিরাজের বাবা তৈয়ব আলীও আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে আলোকদিয়া মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত মিরাজ ও আটক হাসান আলীরা পরস্পর আত্মীয়। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে আলোকদিয়া বাজারের মাঠে বিরোধপূর্ণ জমিতে পক্ষই অবস্থান নেয় এবং কাজ করতে গেলে দু-পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান মিরাজ আলী। এ সময় মিরাজের বাবা তৈয়ব আলী (৪৫) গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। 

ওসি জানান, ঘটনার পরপরই ওই এলাকায় দায়িত্বরত চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অর্ভিযোগে আলোকদিয়া গ্রামের জহুরুল হকের ছেলে হাসান আলী (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজিব আলীকে (৩১) আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর