চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল ব্যবসায়ী নিহত 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট টাইগার মোড়ে এ দুর্ঘটনা হয়।

নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করে আসছিলেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আজ দুপুরে পশুহাট থেকে টাইগার মোড়ের দিকে একটি ট্রাক (যশোর ট ১১-২৪৬৪) যাচ্ছিল। এসময় এটি হঠাৎ ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’

ওসি আরও বলেন, ‘ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর