চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস তিনদিন পর চালু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

বৈদ্যুতিক গোলযোগে সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে টানা তিনদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। মঙ্গলবার দুপুর থেকে পুনরায় ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম জাকির হোসেন জানান, গত শনিবার বজ্রপাতে ট্রান্সফরমার বিস্ফোরণের পর সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। ফলে অফিসের সার্ভার সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক সেবাগ্রহীতা আবেদন জমা দিতে বা পাসপোর্ট ডেলিভারি নিতে না পেরে ভোগান্তিতে পড়েন।

এস এম জাকির হোসেন বলেন, ‘কার্যক্রম বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ানরা এসে তিনদিন ধরে কাজ করেন। আজ দুপুর থেকে সমস্যা সমাধান হওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম আবার চালু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবেই সব সেবা দেওয়া যাবে।’

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম জাকির হোসেন আরও বলেন, ‘আজ যেসব সেবাগ্রহিতা উপস্থিত হয়েছেন, তাদের সেবা কার্যক্রম আজ শেষ করা হবে। অফিস সময়ের পরে হলেও তা করা হবে।’ 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর