ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) গভীর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রথম দিকে মামলা করতে ভুক্তভোগী পরিবারকে নিরুৎসাহিত করা হলেও এক সপ্তাহ পর গত সোমবার (২২ সেপ্টেম্বর) গৃহবধূ ও তাঁর শ্বশুর থানায় দুটি আলাদা মামলা করেন। এর পরই বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ ঘটনায় পুলিশ এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স্থানীয় রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), একই এলাকার তারিখ (৪২) ও সুবেলের (৩৫) নেতৃত্বে সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে পাশের আব্দুর রাজ্জাক কলেজপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ফেরার পথে তারা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গৃহবধূ ও তাঁর শ্বশুর বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ওই রাতেই দৌলতপুর থানার পুলিশ লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই রক্ষা পাবে না। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর