মোংলা নদী পারাপারে ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবহার, বাড়ছে দুর্ঘটনা

মোংলা নদী পারাপারে পুরোনো ঘাট নষ্ট হয়ে যাওয়ায় কাঠের ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবহার করছেন প্রায় দুই লাখ যাত্রী। নিরাপত্তাহীন যাতায়াতে ঘটছে দুর্ঘটনা, শঙ্কা বড় প্রাণহানির। টেকসই ঘাট নির্মাণের দাবি স্থানীয়দের।

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

মোংলা নদী পারাপারে ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবহার করে যাতায়াত করছেন প্রায় দুই লাখ যাত্রী। পুরোনো ঘাটটি নষ্ট হওয়ার পর থেকে কাঠের ঝুঁকিপূর্ণ ঘাটটিই একমাত্র ভরসা স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের প্রাণহানিরও রয়েছে শঙ্কা। দুর্ভোগ কমাতে আলাদা টেকসই ঘাট নির্মাণের দাবি জানিয়েছেন যাত্রীরা।

মোংলা নদী পাড়ি দিয়ে প্রতিদিন কর্মস্থলে আসা-যাওয়া করেন শিল্পশ্রমিকসহ নানা পেশার অন্তত দুই লাখ মানুষ। কিন্তু ঘাটে নিরাপদে ওঠা-নামার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে নৌযানে উঠতে হচ্ছে যাত্রীদের।

স্থানীয়রা জানান, আগের ঘাটটি ভেঙে যাওয়ার পর বিকল্প ঘাট হিসেবে ফেরিঘাট এলাকায় কাঠের তৈরি ঘাট ব্যবহারের নির্দেশনা দেয় মোংলা পোর্ট পৌরসভা। কিন্তু যাত্রীরা ট্রলার কিংবা নৌকায় ওঠার সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আর জোয়ার-ভাটার সময় আরও বিপজ্জনক হয়ে ওঠে ঘাটটি।

এ ছাড়া প্রশাসনের নজরদারি না থাকায় অতিরিক্ত যাত্রীবোঝাই করে নদী পারাপার করছেন ট্রলার চালকেরা। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, নদী পারাপারে দুর্ভোগ কমাতে মোংলা নদীর ওপর ঝুলন্ত সেতু তৈরি করে দেওয়া হবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর