কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

কুমারখালী উপজেলার গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা হয়। 

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা হয়।

তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

ইসমাইল শেখের ভাষ্য, ‘বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট্র ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।’

নাম প্রকাশ না করা শর্তে ব্যাংকের সামনের এক চা বিক্রেতা বলেন, ‘সকাল ৬টার দিকে বাজারে এসে দেখি পুলিশ। শুনলাম ব্যাংকে আগুন লাগিয়েছে কে বা কারা। এতে আতঙ্কিত সকলেই।’

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল মুঠোফোনে বলেন, ‘নাইট গার্ড ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর