চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নারীর মৃত্যু, আহত ২

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামের এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।

রোববার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত পারভীনা খাতুন আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত রাজু হোসেনের স্ত্রী।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. বেলাল বলেন, ‘‘মুদি দোকানের মালামাল কিনে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন। আলুকদিয়া বাজারে পৌঁছালে পেছন দিক থেকে আসা ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনা খাতুনের মৃত্যু হয়।’’

ভ্যানচালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছে উল্লেখ করে ইউপি সদস্য মো. বেলাল হোসেন বলেন, ‘তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসচালক ও হেলপার পলাতক। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর