খুলনায় আদালতের সামনে গুলিতে নিহত বেড়ে ২

খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়া দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের সামনে এই ঘটনা ঘটে।

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়া দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাজনের নামে ছয়টি মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার দুজন জামিনে ছিলেন। আজ আদালতে হাজিরা দিতে আদালতে যান তারা। হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়ান তারা। এ সময় চার থেকে পাঁচজন হেঁটে গিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনে পরে আরেকজনকে মৃত ঘোষণা করেন। 

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে তাঁর ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন তাঁদের গুলি করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে জানানো হবে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর