চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত

শীতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি কৃষি শ্রমিকদেরও দুর্ভোগ বেড়েছে। তারা মাঠে কাজ করতে পারছে না। শীতজনিত রোগবালাইও বেড়েছে। 

 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত রয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে কুয়াশা দেখা গেছে। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে দিনমজুর, কৃষি শ্রমিক এবং রিকশা ও ভ্যান চালকদের দুর্ভোগ বেড়েছে। পর্যাপ্ত যাত্রী মিলছে না।

শীতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি কৃষি শ্রমিকদেরও দুর্ভোগ বেড়েছে। তারা মাঠে কাজ করতে পারছে না। শীতজনিত রোগবালাইও বেড়েছে।

সাংবাদিকদের কাছে পাঠানো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, ‘রাতে ও সকালে কিছু কুয়াশা থাকছে। তবে, আকাশ আগের চেয়ে পরিষ্কার। কুয়াশা কমেছে।’ 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর