মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে বাস, আহত ৫

মাগুরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে পাঁচজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা–যশোর মহাসড়কের ভাবনহাটির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

মাগুরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে পাঁচজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা–যশোর মহাসড়কের ভাবনহাটির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মাগুরা ভায়না মোড় থেকে একটি লোকাল বাস যশোরের দিকে ছেড়ে যায়। পথে মাগুরা–যশোর মহাসড়কের ভাবনহাটি ঢাল এলাকায় পৌঁছালে অতিরিক্ত কুয়াশার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এ সময় বাসচালকসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা ও পথচারীরা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ বিষয়ে মাগুরা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটি ধানখেত থেকে উদ্ধারে পরিবহন মালিকপক্ষ চেইন কপ্পারের মাধ্যমে সরানোর চেষ্টা করছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর