সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, যেভাবে উদ্ধার হবে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

মোংলার সুন্দরবনের সরকির খালসংলগ্ন বনের অভ্যন্তরে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞ দল নিয়ে রোববার (৪ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরাশিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘটিকে আটকে থাকতে দেখা গেছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান এবং একটি বাঘকে ফাঁদে আটকে থাকতে দেখেন। এরপর নিরাপত্তার স্বার্থে সরকির খালপাড় এলাকা কর্ডন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করতে না পারে। তিনি জানান, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।

শনিবার গভীর রাতে সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়া হবে, যাতে শব্দে বাঘটি ঘটনাস্থল থেকে সরে যেতে পারে।

তবুও বাঘটিকে উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালেই উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধারে ট্যাংকুলাইজার ব্যবহার করা হবে। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হলে প্রায় আধা ঘণ্টা বাঘটি অচেতন থাকবে। ওই সময় ফাঁদ কেটে বাঘটিকে মুক্ত করা হবে।

এ ছাড়া বাঘটি অন্য কোনো আঘাতে আহত বা অসুস্থ হলে তাকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা অথবা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর