কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় ১০ বাহিনী, শঙ্কায় প্রার্থীরা

কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় অন্তত ১০টি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে। এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তবে প্রার্থীদের শঙ্কা, নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীদের ঠাঁই নেই কুষ্টিয়ায়। 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম

কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় অন্তত ১০টি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে। এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তবে প্রার্থীদের শঙ্কা, নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীদের ঠাঁই নেই কুষ্টিয়ায়। 

সংস্কৃতির জেলা কুষ্টিয়ায়, নব্বই দশকে একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থীদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নানা পদক্ষেপে স্বস্তি ফেরে জনমনে। কিন্তু সম্প্রতি চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে, অভিযোগ স্থানীয়দের।

তথ্য বলছে, কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে সাঈদ, মুনতাজ, কাকন, বেলাল, টুকুসহ ডজন খানেক বাহিনী সক্রিয়। অভিযোগ আছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র চরমপন্থীদের হাতে।  

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কিছু দিন আগে চরে গোলাগুলি হলো, রাতে আবার আরেক জায়গায় হলো, এগুলো নিয়ে সাধারণ মানুষ অশান্তিতে বাস করছে।’

আরেক বাসিন্দা বলেন, ‘দেশে যদি এগুলা হয় তাইলে ভয় তো লাগেই।’ 

সশস্ত্র মহড়া আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এমন শঙ্কায় প্রার্থীরাও।

কুষ্টিয়া-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা উচিৎ তা এখনও আমরা পুরোপুরিভাবে দেখছি না। সেক্ষেত্রে আমার কাছে মনে প্রশাসনকে আরও সোচ্চার হতে হবে।’

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেন, ‘সীমান্ত দিয়ে এখনও জিনিস আসে, এগুলো আমরা শুনছি এবং নির্ভরযোগ্য তথ্যও আছে। আমরা চাই নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো কালেকশন করা হোক। নইলে এগুলোর প্রভাব পড়বে। এগুলোর প্রভাব পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না।’

তবে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনীও। তাদের কঠোর হুঁশিয়ারি, সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হতে পারবে না।

কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ‘আপনারা হয়তো দু-একটা বাহিনীর নাম জোড়েসোড়ে শোনেন। কিন্তু ব্যাপারটা এমন না, শুধু দু-একটার মধ্যে সীমাবদ্ধ নেই এইটা। চরাঞ্চলে অস্ত্রধারী কারো উপস্থিতি আর রাখব না। এটা আমি চেষ্টা চালিয়ে যাবো।’

৪৭ বিজিবি অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্কতা অবস্থায় আছি। আনুমানিক ২৫টির বেশি অস্ত্র আমরা উদ্ধার করেছি। অস্ত্রের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং থাকবে।’

পুলিশের লুট হওয়া অস্ত্রই নিরাপত্তার বড় ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগেই সেসব উদ্ধারের দাবি তাদের। 

নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর