নির্বাচনকে ঘিরে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক মহাসড়কে নজরদারীর ও তল্লাশি চালাচ্ছেন তারা। নির্বাচন উপলক্ষে শনিবার সকালে বেনাপোল আমড়াখালি চেকপোস্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক মহাসড়কে নজরদারীর ও তল্লাশি চালাচ্ছেন তারা। নির্বাচন উপলক্ষে শনিবার সকালে বেনাপোল আমড়াখালি চেকপোস্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) হতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায়, নির্বাচন প্রক্রিয়া অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন তারা।

বিজিবি কর্মকর্তা আরও জানান, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং ১০৮টি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।  দায়িত্বপূর্ণ উপজেলাসমূহে ডমিনেশন পেট্রোলের মাধ্যমে জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেটসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সমন্বিতভাবে সরকার কর্তৃক অর্পিত নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ রোধ এবং যেকোনো নাশকতা রোধে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে নিয়মিত তল্লাশী কার্যক্রম চলমান রয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর