বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বাগেরহাটে যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লা দোলনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লা দোলন (৪৪) জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) এবং মো. মিরাজ (৪২)। এদের সবার বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়।
 
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বাগেরহাটে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে যুবলীগ নেতা মোল্লা শাহনেওয়াজ দোলন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এর মধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর