মাগুরা মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মোড়ল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরের দিকে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফেরছিলেন বাদশা মোড়ল। পথে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল বাদশা মোড়ল। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পুলিশ সদস্যের মরদেহ তার নিজ গ্রাম সাতক্ষীরার আইলিয়ায় নিয়ে যাওয়া হবে।

এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানান ওসি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর