মাগুরায় জামায়াত প্রার্থীর সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ

মাগুরার হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ী বাজারে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তর্কাতর্কির এক পর্যায়ে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, গাড়ি ভাঙচুর নয়, কেবল কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তর্কাতর্কির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ৯টার দিকে সদরের হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ী বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন তাঁর নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করে গ্রামের খোঁজখবর নিয়ে ফুলবাড়ী বাজারে আসেন। এ সময় বিএনপির সাবেক চেয়ারম্যান টিটাবের চাচাতো ভাই ও বিএনপি সমর্থক টোকন এবং হাজিপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মতিয়ারসহ তাঁর অনুসারীদের সঙ্গে প্রার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁর গাড়িতে আঘাত করা হয় এবং এলাকায় না আসার জন্য হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে।

পরে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন ঘটনাস্থল ত্যাগ করে শহরের নিজ দলীয় কার্যালয়ে গিয়ে এ ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আচরণবিধি অনুযায়ী প্রার্থী আজ গণসংযোগ করতে পারেন না। প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। সেখানে কেবল তর্কাতর্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।’

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর