কু‌ষ্টিয়ার ৩টি আসন জামায়াতের, ১টি বিএনপির

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ এএম

রাজনৈতিকভাবে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত কুষ্টিয়ায় এবার ভাগ বসিয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আস‌নের তিন‌টি‌তে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থীরা। একটি আসন পেয়েছে বিএন‌পি। 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএন‌পি প্রার্থী রেজা আহাম্মেদ ধা‌নের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়া‌তের বেলাল উদ্দিন দাঁ‌ড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। এখানে বিএনপির বি‌দ্রোহী প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭ হাজার ৮১২ ভোট পে‌য়ে তৃতীয় হয়েছেন। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দাঁ‌ড়িপাল্লা প্রতীকে জামায়া‌তের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধা‌নের শীষ প্রতীকের প্রার্থী ব‌্যা‌রিস্টার রা‌গীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ধা‌নের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট। 

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দাঁ‌ড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়া‌তের প্রার্থী আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পি মনোনিত সৈয়দ মে‌হেদী আহ‌মেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর