কুয়েটে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে টাঙানো হয়েছে ব্যানার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্যকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ ছাত্রছাত্রীদের নামে ব্যানার টাঙিয়েছে ছাত্র ও কর্মচারীদের একাংশ।

তবে উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী অভিযোগ করেছেন, ছাত্রদল নেতা ইসাফ এবং সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাসুদের অনুসারী কর্মচারী ইমদাদ মোড়ল ও সাইফুলসহ কয়েকজন ছাত্র ও কর্মচারী এ ঘটনা ঘটিয়েছেন।

উপাচার্য জানান, শুক্রবার রাত আটটার দিকে ছাত্রদল নেতা ইসাফ, কুয়েটের কর্মচারী ইমদাদ মোড়ল ও সাইফুলসহ কয়েকজন ছাত্র ও কর্মচারী তার বাসভবনের সামনে এসে তার সঙ্গে দেখা করার দাবি জানান এবং হাঙ্গামা করেন। তিনি তাদের সঙ্গে দেখা করতে অপারগতা প্রকাশ করলে তারা ক্যাম্পাস ও তার বাসভবনের সামনে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টাঙিয়ে যায়।

তিনি বলেন, বিষয়টি খুলনা পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জের ডিআইজিকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন এ ঘটনা ঘটেছে—এ প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, তিনি নিজেও হতবাক এবং এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না। তার দাবি, ইসাফ, ইমদাদ মোড়ল ও সাইফুল সাবেক উপাচার্যের অনুসারী। তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. খন্দকার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘আমরা ক্যাম্পাসে গিয়ে দেখি, কিছু ছাত্র উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য তার বাসভবনের সামনে যান। দেখা করতে না পেরে তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বাসার সামনে ব্যানার টাঙিয়ে চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর