কুষ্টিয়ায় ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত হলেন শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং মানবিক দানশীলতার মাধ্যমে সমাজ গঠনে আজীবন অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক আলাউদ্দিন আহমেদ-কে ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে অবস্থিত ‘আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই উপাধিতে বরণ করে নেন এলাকাবাসী।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আলাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সম্মাননাপত্র পাঠ শেষে অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননাপত্র, উত্তরীয় ও বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ বলেন, 'শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যখাতে আলাউদ্দিন আহমেদ যে অবদান রেখেছেন, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে চকরঘুয়া এলাকাকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত 'আলাউদ্দিন নগর'-এ রূপান্তর করা তাঁর দূরদর্শী নেতৃত্বের ফল। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কাজকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।'

সম্মাননা গ্রহণ করে আলাউদ্দিন আহমেদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বের পরিচালনায় আয়োজিত এই মোনাজাতে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর