খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে দৌলতপুর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রা‌শিকুল আনাম রাশু নিহত হয়েছেন। আজ সোমবার দুপর ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে। 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে দৌলতপুর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রা‌শিকুল আনাম রাশু নিহত হয়েছেন। আজ সোমবার দুপর ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে। 

রা‌শিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আল‌াম ছে‌লে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

ওসি জানান, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব‌্যবসা কর‌তেন। আজ সকা‌লে তি‌নি ব‌্যবসাপ্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ‌্য ক‌রে এলোপাতা‌ড়ি গু‌লি ক‌রে। এতে একটি গু‌লি তাঁর মাথায় বিদ্ধ হ‌লে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। পরবর্তী‌তে স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

দৌলতপুর থানা বিএনপির নেতা সিরাজুল হক নান্নু বলেন, রাসুর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ জন্য এই ঘটনা ঘটতে পারে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর