চুয়াডাঙ্গায় চাচাতো ভাইদের পিটুনিতে বাবুর্চির মৃত্যু, আটক ২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে শহিদুল ইসলাম ঢালিকে (৫৩) পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

নিহত শহিদুল ইসলাম দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। ওই সময় তার চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেয়। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হন।

পরে আহত অবস্থায় প্রথমে শহিদুল ইসলামকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে শহিদুলের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারি হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎ চলাকালীন শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর আগে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।’

 

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর