তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ 

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজন গুরুত্ব আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজন গুরুত্ব আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রাকচাপায় নিহত ব্যক্তির নাম নাহিদ সরদার (৩৩)। তিনি উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। অন্যদিকে আহত ব্যক্তির নাম জিহাদ মোল্যা (২৭)। তিনি একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্ব ম্যানেজার নাহিদ সরদার। তেলা না পেয়ে ট্রাক চালকের সাথে বাগবিতণ্ডা হয় তাঁর। অভিযোগ উঠেছে, একপর্যায়ে ট্রাকচালক জহুর ম্যানেজারকে হুমকি দেন।

এ ঘটনার পর ওইদিন রাত ২টার দিকে মোটরসাইকেল করে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন জিহাদ মোল্যা। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী। ওসি বলেন, রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান পাম্পা ম্যানেজারকে মৃত অবস্থায় পাই। আহত আরেকজনে সেখান থেকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ‘আমরা পাম্পের কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটি অভিযোগ পাই। আমরা জানতে পারি একই গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা তেল না পাওয়া ম্যানেজার নাহিদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত মোল্যা নাহিদকে হুমকি দেন। অভিযোগ পেয়েছি এরই জেরে ট্রাকচালক সুজাত নাহিদকে ট্রাপচাপা দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর