মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ৯টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামের সড়কের পাশ থেকে এসব জিনিস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৪৩ এএম

মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ৯টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামের সড়কের পাশ থেকে এসব জিনিস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে একটি পলিথিনের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। চিরকুটে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর