খুলনায় দৌলতপুরে মসজিদের ভেতরে গুলির ঘটনায় একজন শনাক্ত

খুলনার দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্রের মসজিদে নামাজ আদায় চালু থাকলেও, মুসল্লিদের আতঙ্ক কমছে না। এখানেই রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়া অবস্থায় গুলিবিদ্ধ হন মসজিদের সেক্রেটারি লোকমান হাকিম। তার সঙ্গে আরেক মুসল্লি আলম মন্ডলেরও গুলি লাগে।

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৫৫ পিএম

খুলনার দৌলতপুরে মসজিদের ভেতরে গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে গুলিবিদ্ধ লোকমান হাকিম এবং আলম মন্ডলকে ঢাকায় আনা হয়েছে। পুলিশের ধারণা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই মসজিদে ঢুকে লোকমানকে গুলি করে দুর্বৃত্তরা। পাশে থাকায় গুলিবিদ্ধ হন আলম। হামলায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

খুলনার দৌলতপুরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্রের মসজিদে নামাজ আদায় চালু থাকলেও, মুসল্লিদের আতঙ্ক কমছে না। এখানেই রোববার ফজরের নামাজ শেষে কোরআন পড়া অবস্থায় গুলিবিদ্ধ হন মসজিদের সেক্রেটারি লোকমান হাকিম। তার সঙ্গে আরেক মুসল্লি আলম মন্ডলেরও গুলি লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত মসজিদে ঢুকে গুলি ছোঁড়ে। এতে গুলি লাগে লোকমানের মাথায়। পরে গুলিবিদ্ধ দুজনকে পাঠানোয় হয় খুলনা মেডিকেলে। সেখান থেকে নেয়া হয় ঢাকায়।

স্থানীয় এক ব্যক্তি বলেন, নামাজের পর কোরআন শরিফ পড়তেছিল। তখন নাকি সন্ত্রাসীরা আইসে তাকে গুলি করছে। হাসপাতালে নিয়ে গেছে। ওখানে রাখেনি, পরে ঢাকায় নিয়ে গেছে। 

স্থানীয় এক দোকানী বলেন, গুলি করেছে। বারান্দায় একলোক ছিল, তারেও নাকি গুলি করেছে। আমরা বের হয়ে এ–ই শুনলাম। 

লোকমান হাকিম জ্বালানি তেল ও ঠিকাদারি ব্যবসা করেন। হামলার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা পুলিশের।

কেএমপি কমিশনার মোহাম্মদ জহিদুল হাসান বলেন,  আমরা ইতোমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা তদন্তের স্বার্থে এখন নাম প্রকাশ করছি না। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযানিক দল বাইরে আছে। 

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় লোকমানের পরিবার। স্বজনদের কেউই কথা বলেননি ক্যামেরার সামনে। এদিকে খুলনায় সন্ত্রাস-চাঁদাবাজি দমনে যৌথ অভিযানের মধ্যেই এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে নগরবাসীর।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর