বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা, পানিতে তলিয়েছে কোটি টাকার পণ্য

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বন্দরের বিভিন্ন গুদাম ও শেডে রাখা কোটি টাকার আমদানি পণ্য পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বন্দরে আধুনিক শেড, ইয়ার্ড ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রায়ই আমদানি করা পণ্য পানিতে তলিয়ে যায় এবং আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। তবে এসব ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণও পান না তারা।

বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে বিভিন্ন ধরনের আমদানি পণ্য হাঁটুপানিতে তলিয়ে রয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গুদামগুলো পরিদর্শন করেছেন। এ সময় ভুক্তভোগীরা ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন জানান, টানা বৃষ্টির কারণে কয়েকটি শেডে রাখা পণ্য পানিতে ভিজেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অব্যাহত বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থামলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতা এড়াতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর