খুলনায় ৪ সাংবাদিক ও এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়কে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়কে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকেরা জানান, প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির বালু সড়কে তিনটি স্থানীয় দৈনিক ও একটি সাপ্তাহিক পত্রিকার অফিস। প্রতিদিন রাতে এই সড়কের চায়ের দোকানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সাংবাদিকরা আসেন ও আড্ডা দেন। বুধবার রাতেও তেমন আড্ডা দিচ্ছিলেন খুলনায় টিভি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও এস এ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্যসচিব ও স্টার টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার ও দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান সৈয়দ রানা কবির ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ব্যুরো প্রধান আওয়াল শেখ ও সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক মোফাসের আলম লেনিন। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুইজন তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি রকিবুল ইসলাম মতি যে প্লাস্টিকের টুলে বসে ছিলেন সেই টুলে গিয়ে লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা না থাকলেও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ নিয়ে সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, ‘এখানে প্রতিদিন রাতে কাজ শেষে অনেক সাংবাদিক আড্ডা দিয়ে বাড়ি যান। প্রতিদিনের ন্যায় আমরাও আড্ডা দিচ্ছিলাম। এ সময় মোটরসাইকেলে দুইজন এসে পেছনে হেলমেট পরিহিত জন হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে। গুলিটি আমি যে প্লাস্টিকের যে টুলে বসে ছিলাম সেই টুলে গিয়ে লাগে। এ সময় মোটরসাইকেলটি কিছু দূর গিয়ে আবার হালকা থেমে আশপাশের লোকজন দেখ দ্রুত টান দিয়ে বের হয়ে যায়। ঘটনার সময় আমরা চারজন সাংবাদিক ছিলাম, কাকে লক্ষ্য করে এটি হলো এখনও বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসী গ্রুপ ও মাদক বিক্রেতাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হামলা হচ্ছে, মার্ডারের ঘটনা ঘটছে। কিন্তু সাংবাদিকদের টার্গেট করা হয়নি। আজকের ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও আতঙ্কিত।’

সাংবাদিক আওয়াল শেখ বলেন, ‘আমরা বসে ছিলাম হঠাৎ দুটো ছেলে বাইক নিয়ে এসে গুলি করে চলে গেল। কিছু বোঝার আগেই ঘটনা ঘটলো।’

ঘটনাস্থলে থাকা আরেক সাংবাদিক সৈয়দ রানা কবির বলেন, ‘সাতরাস্তার মোড় থেকে মটরসাইকেলে এসে গুলি করে শান্তিধাম মোড় দিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় উপস্থিত আমরা আসলে বাকরুদ্ধ।’

খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে খুলনায় নিয়মিত গোলাগুলি ও হত্যার ঘটনা ঘটছে। যদিও অধিকাংশ সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের আধিপত্য নিয়ে ঘটনাগুলো ঘটছে। আদালত পাড়ায়, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসকের বাড়ির রাস্তায়, ডিসি অফিস, জেলা পুলিশের কার্যালয়ের সামনে দিনের আলোয় গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। কারাগারের ভেতরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারমধ্যে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি আমাদের আতঙ্কিত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন বলেন, ‘আমরা বার বার প্রশাসনকে বলছি, খুলনায় যেভাবে হত্যা, গোলাগুলি ও কোপাকুপির ঘটনা ঘটছে, তার মধ্যে আমরা সাংবাদিকেরাও নিরাপত্তা হীনতায় আছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনকে আহ্বান করছি অবিলম্বে এই সন্ত্রাসীদের ও তাদের শেল্টার দাতাদের আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। অচিরেই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর